ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় পিঞ্চুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১২:৩৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১নং পিঞ্চুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ শিকদারের সমর্থকরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাকডাঙ্গা ত্রিপল্লী এলাকায় আনারস প্রতীকের পোস্টার ও ব্যানার লাগাতে গেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমিনুজ্জামান খান মিলনের সমর্থক মিন্টু খান, আশিক খান, রাশেদ খানসহ ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর (আনারস) লাগানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। রমজান সিকদার, আজিবুর শিকদার সহ কয়েকজনকে মারধর করে। আহতরা গোপালগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ধরনের একটি সংবাদ পেয়ে ফোর্স পাঠিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ সিকদার সাংবাদিকদের বলেন, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে প্রচার-প্রচারণা চালাতেতে পারছি না। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর সুযোগ করে দেয়ার আবেদন করছি। এ ঘটনায় কোটালীপাড়া থানায় ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এ অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আমিনুজ্জামান খান মিলন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। আমি তো ঢাকায় অবস্থান করছি।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ