ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

করতোয়া নদীর নাব্যতার দাবিতে ১২৩ কিলোমিটার ব্যাপী মানববন্ধন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১:২২
করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত করতোয়া নদীর ১২৩ কিলোমিটার ব্যাপী একযোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
 
"করতোয়া নদীর দখল, দূষণ বন্ধ করে পানি প্রবাহ ফিরিয়ে দাও, আদালতের আদেশ বাস্তায়ন কর" প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সামনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বেলা নেটওয়ার্ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা'র যৌথ উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দখল, দূষণ, অবৈধভাবে বালু উত্তোলন এবং প্রবাহহীনতার কারনে উত্তর জনপদের ঐতিহ্যবাহী নদী করতোয়া সরু খালে পরিণত হয়েছে। করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনতে আদালতের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানান তারা। 
বক্তব্য রাখেন, বগুড়া জোন ইউনিটের বাপা'র নির্বাহী সদস্য আবু তাহের, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএসএম আহসান হাবীব প্রিন্স, সহকারি অধ্যক্ষ ফিরোজ খানুনসহ আরও অনেকে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত