ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১:২৬

সিরাজগঞ্জের তাড়াশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি কে এই সংবর্ধনা দেয় উপজেলার মাধবপুর জিকেএস জুনিয়র বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক মন্ডলী ও ছাত্রীবৃন্দ। ১০ ডিসেম্বর সন্ধ্যার আগে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার,সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,সগুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম চৌধুরী,সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সেরাজ সরকার,ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,৮টি ইউনিয়ন ও পৌরভার আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক,অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিগণ। এ সংবর্ধনা অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জহুরুল ইসলাম সাজ সজ্জিত ভাবে এক বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেন। ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের নিকট বক্তারা জিকেএস জুনিয়র বালিকা বিদ্যালয়ের উন্নয়নসহ এলাকার উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন