ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে ১৭ আওয়ামী লীগ নেতা বহিষ্কার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১:৩১

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১৭ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।বহিষ্কৃত নেতারা হলেন পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীব বণিক, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া।এ ছাড়া পাহাড়পুরের জসিম উদ্দিন মলাই, হরষপুরের মো. শাহজাহান, বিষ্ণপুরের জামাল উদ্দিন ভুইয়া, চরইসলামপুরের মোহাম্মদ সানাউল্লাহ, পত্তনের সামছুল আলম, চম্পকনগরের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরা ইউপি আকতার হোসেন, জিয়াউল হক বকুল এবং বুধন্তি ইউনিয়নের দেলোয়ার হোসেন খান ও মোবারক হোসেন, সিংগারবিল ইউনিয়নের আল আমিনকে বহিষ্কার করা হয়।তারা সবাই নিজ নিজ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।২৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে ভোট।আল মামুন সরকার বলেন, ‘বিজয়নগরের ১০ ইউনিয়নে অনেকেই বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করার পরও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু