নিখোঁজ ধুরুং স্কুলের ছাত্র আরাফাতকে খুঁজে পেতে থানায় জিডি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মোহাম্মদ আরাফাতকে খুঁজে পেতে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন নিখোঁজ ছাত্রের পিতা আবদু শুক্কুর, জিডি নং ৩৫৮। শুক্রবার (১০ ডিসেম্বর) কুতুবদিয়া থানায় হাজির হয়ে নিখোঁজ ছেলের বর্ণনা দিয়ে সাধারণ ডায়েরি করেন তিনি।
আরাফাতের বয়স ১৪ বছর। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা রংয়ের শার্ট। সে শুদ্ধ বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে।
দৈনিক সকালের সময়কে তিনি বলেন, সম্ভাব্য সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়েছি। কোথাও কোনো খবর পাইনি। আমার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা দরকার।
এদিকে নিখোঁজ ছাত্রের পিতা আশংকা করছেন, কোনো অপহরণকারী চক্র তার ছেলেকে নিয়ে যেতে পারে।
আরাফাত গত ২০ অক্টোবর বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে অদ্যাবধি ফিরে আসেনি।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied