ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ৩:৫৭

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম কুমার কুণ্ডু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোবিন্দ কুণ্ডু। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাগুড়াডাঙ্গী নিতাই গৌর সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক উত্তম কুমার কুণ্ডুর সভাপতিত্বে সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় অতিথিদের নিত্যের তালে তালে ফুল দিয়ে বরণ করেন পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির নিত্যশিল্পীরা।

প্রথমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাংশা উপজেলার সকল ইউনিয়ন শাখার নবগঠিত সভাপতি ও সম্পাদকগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। এরপর নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম কুমার কুণ্ডু এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন গোবিন্দ কুণ্ডু। নতুন কমিটির সভাপতি-সম্পাদককে ১১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা কমিটি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গণেশ নারায়ণ চৌধরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, যুগ্ম-সম্পাদক গণেশ মিত্রা, মহিলা সম্পাদিকা উমা সেন প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা