ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে ঝুঁকিপূর্ণ রাস্তা ও ভবনে সমাজসেবা অফিসের কার্যক্রম


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ৪:০
রাজশাহীর তানোরে সমাজসেবা অফিসের ভবন ও প্রবেশপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে অফিস স্টাফ ও সেবাপ্রার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে, জনবল সংকটে কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে সেবাপ্রার্থীরা প্রতিনিয়ত হয়রানি ও বিড়ম্বনায় পড়ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সেবাপ্রার্থীরা।
 
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, তৎকালীন সময়ে উপজেলা পর্যায়ে কোর্ট বিলুপ্ত হওয়ার পর সেই পরিত্যক্ত কোর্ট ভবনেই তানোর উপজেলা সমাজসেবা অফিস কার্যক্রম চালু করা হয়। তানোর-তালন্দ সড়কের পাশে পরিত্যক্ত জরাজীর্ণ উপজেলা কোর্ট ভবনে অবস্থিত এই কার্যালয়। মেইন সড়ক থেকে মাত্র দেড়শ গজ দূরে অফিস পথ। এই পথে যেতে রয়েছে সেই কালের ইট সোলিং রাস্তা। এই রাস্তার ইট উঠে ও ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু স্থাপনের দীর্ঘ ৪২ বছরেও আর সংস্কার হয়নি।
 
বর্তমানে এই অফিসটি সমতল ভূমি থেকে প্রায় ৩ ফুট উঁচু। এছাড়া অফিসে প্রবেশ রাস্তার ইট উঠে বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিবন্ধীরা হুইল চেয়ার কিংবা ট্রাইসাইকেল নিয়ে প্রবেশ করতে পারেন না। এতে সেবা নিতে আসা বিশেষ করে প্রতিবন্ধী, বয়স্ক ও বীর মুক্তিযোদ্ধা ছাড়াও বিধবারা হয়রানি ও বিড়ম্বনায় পড়ছেন।
 
সরজমিনে দেখা যায়, বেশ কয়েক স্থানে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। বর্তমানে ভবনটির বীমে ফাটল ধরে রড বেরিয়ে গেছে। দরজা জানালা ভেঙ্গে রয়েছে। ভারী বৃষ্টিতে ছাদ চুয়ে পানি পড়ে। এছাড়া সামান্য জড় বৃষ্টি হলে সব গুটিয়ে বসে থাকতে হয়। এতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায়। এছাড়া একমাত্র টয়লেট তাও একেবারেই লাজুক। তবে, প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট কিংবা কমোটের ব্যবস্থা নেই। এভাবেই জীবনের ঝুঁকি নিয়েই জরাজীর্ণ ভবনে প্রতিনিয়ত চলছে তানোর উপজেলা সমাজসেবা অফিসের কার্যক্রম। এনিয়ে আতঙ্কে দিন কাটছে সমাজসেবা অফিস কর্মকর্তা-কর্মচারীসহ সেবাপ্রার্থীদের।
 
তানোর সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলাম সকালের সময়কে  বলেন, সম্প্রতি তিনি এই অফিসে যোগদান করেছেন। জনবল এবং অবকাঠামো সংকটেও প্রায় ৩০ হাজার মানুষের তারা বিভিন্ন ভাবে সেবা দিয়ে থাকেন। এরমধ্যে ১৫ হাজার ৮৭ জন সরাসরি বিভিন্ন ভাতাভোগী রয়েছেন। তিনি আরও বলেন, অফিসে সৃষ্টপদ ১২ জন। কিন্তু রয়েছেন মাত্র ৬ জন। অর্ধেক পরিমান জনবল সংকটেও সেবার কমতি নেই। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টায় আসলেও কাজের চাপে ৫টার পরিবর্তে যেতে হয় ৮টায়।
 
সেবা গ্রহিতা আস্থা নামক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সামশুল আলম সকালের সময়কে বলেন, স্বাধীনতার এতো বছরেও তানোরে সমাজসেবা অফিসের নিজস্ব ভবন হয়নি। ফলে তৎকালিন সময়ের পরিত্যক্ত উপজেলা কোর্ট ভবনে ঝুঁকি নিয়ে চলছে সমাজসেবা অফিসের কার্যক্রম। তিনি আরও বলেন, বর্তমানে এই অফিসটি সমতল ভূমি থেকে প্রায় ৩ ফিট উচু। এছাড়া অফিসে প্রবেশ রাস্তার ইট উঠে বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিবন্ধীরা হুইল চেয়ার কিংবা ট্রাইসাইকেল নিয়ে সরাসরি অফিসে যেতে পারেন না। এতে সেবা নিতে আসা বিশেষ করে প্রতিবন্ধী ও বয়স্কদের হয়রানি ও বিড়ম্বনায় পড়তে হয়। অবিলম্বে তিনি এই সমস্যার পরিত্রাণ চান তারা।
 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খাঁন সকালের সময়কে বলেন, ‘লিখিতভাবে বিষয়টি ইউএনও মহোদয়কে একাধিকবার জানানোর পাশাপাশি উপজেলার মাসিক সমন্বয় কমিটি সভায় ভবনটির কথা তুলে ধরা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।’
 
তবে এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে  বলেন, উপজেলা পরিষদ চত্বরের রাস্তাঘাট, ড্রেন ও কালভার্ট মেরামত ও নির্মাণ পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু পৌর কর্তৃপক্ষের অবহেলায় উপজেলা পরিষদ ক্যাম্পাসের লাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে জেলা প্রশাসক ও এমপি মহোদয়কে জানিয়ে সমাজসেবা অফিসের রাস্তা মেরামত ও নাজুক পরিস্থিতি থেকে উন্নতি করার চেস্টা করা হবে।
 
তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সকালের সময়কে বলেন, এই বিষয়ে ইউএনও ভালো বলতে পারবেন। তবে, ওই ঝুঁকিপূর্ণ ভবনের কার্যক্রম স্থানান্তর করাটা দরকার বলে তিনি মনে করেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার