গোপালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকার সুরক্ষা দাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানবাধিকার কমিশন গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এম আজমল খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, কমিশনের উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান গিনি, সহ-সভাপতি আব্দুস ছাত্তার পলাশী, শাহ্জাহান খান, অর্থ সচিব আব্দুল মালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আয়শা আক্তার শিখা, সম্মানীত সদস্য ফেরদৌসী প্রমুখ। এছাড়াও মানবাধিকার কমিশনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা একই সুরে প্রত্যেককে তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied