ইউনিয়ন পরিষদের নির্বাচন নিরপেক্ষ হবে : ঝিনাইদহে ডিসি মজিবর রহমান
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, আগামীতে ঝিনাইদহের সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোনোরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
জেলা প্রশাসক বলেন, ঝিনাইদহ সদরের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে কোনোরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। কোনো প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রা করলেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। কেেউ ভোটকেন্দ্র দখল, পেশীশক্তি বা কোনো ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মজিবর রহমান।
পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউপির প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, মেম্বর প্রার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, ইউপি নির্বাচনে কোন মাস্তানি চলবে না, মারামারি-হানাহানি চলবে না, সাবধান করে দিচিছ কোন অসত্রবাজি চলবে না, কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান,মেম্বর প্রার্থীরা জনপ্রতিনিধি বা নেতা নির্বাচিত হবে ভোটের মাধ্যমে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে ঝিনাইদহের ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও ও আইনশৃঙখলা বিষয়ক মতবিনিময় কালে প্রধান অতিখি ও বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!