ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠিত


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ৪:৩১

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর বালুর মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে প্রীতি ক্রিকেট ম্যাচে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্য, ক্রীড়ানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রিকেট ম্যাচে পিরোজপুর ইউনিয়ন পরিষদ একাদশ ও ভাটিবন্দর কান্দারগাঁও জিয়ানগর একাদশ অংশ নেয়। খেলায় পিরোজপুর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে ভাটিবন্দর কান্দারগাঁও জিয়ানগর একাদশ জয়ী হয়। খেলা শুরুর আগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সংবর্ধনা দেয়া হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার