মধুখালীতে শাহ জাফরের বিভিন্ন কর্মসূচি ও মতবিনিময় সভা
ফরিদপুরের মধুখালীতে আজ শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রয়াত ও অসুস্থ নেতাকর্মীদের বাড়ি গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা, আন্তর্জাতিক শ্রমিক নেতা শাহ মো. আবু জাফর।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল,পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলাম মনসুর নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক বাবলু কুমার রায় ও সম্পাদক শরিফুল ইসলাম ফকির,পৌর বিএনপির যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম সাগর ও উবাইদুর রহমার, বি,এনপি নেতা জাহাঙ্গির আলম, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন বিশ্বাস, বিএনপির নেতা কামাল মাষ্টার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন মুক্তার, যুবনেতা মাহাবুব তালুকদার ও গোলাম মুহিমসহ অনেকে।
শাহ জাফর সকাল থেকে জাহাপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি আবু মোল্যা ও কামালদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোসলেম উদ্দীন ও রায়পুর বিএনপি নেতা সৌরাভ উদ্দিন মাস্টার (হাজীসাব), পৌরসভার আলামপুর গ্রামের শরিফুল ইসলাম খানের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও দোয়া করেন। এরপর সংবাদিক এসএম আবুল বাসার ও উপজেলা বিএনপি নেতা আব্দুল বাকির বাসায় গিয়ে তাদের অসুস্থতার খোঁজখবর নেন। দুপুরে মেছরদিয়া গ্রামের আব্দুর সামাদের জানাজায় অংশ নেন।
বিকেল ৩টায়য় গাড়াখোলায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এমএসএম / জামান
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ