অস্ট্রিয়ায় ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনা ভাইরাসের ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। করোনা মোকাবিলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করায় তারা এ বিক্ষোভ করেন। জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১১ ডিসেম্বর) করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে অংশ নেন অন্তত ৪৪ হাজার মানুষ।
ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে করোনার টিকা বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া। আগামী ফেব্রুয়ারি থেকে ১৪ বছরের ঊর্ধ্বে সব বাসিন্দাকে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যারা টিকা নেননি তারা ঘরে থাকবেন, এমন নিয়ম জারি করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এরই প্রতিবাদে চলছে আন্দোলন।
দেশটির পুলিশ জানায়, বিক্ষোভে প্রায় ৪৪ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এসময় আগুন জ্বালানো ও মাস্ক না পরার কারণে তিনজনকে আটক করে পুলিশ।
বিক্ষোভকারীরা বলছেন, জোর করে নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চান। বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভ্যাকসিনকে না বলুন’। অস্ট্রিয়ার রক্ষণশীল ফ্রিডম পার্টির নেতা হার্বাট কিকলের ডাকে বিক্ষোভকারীরা জড়ো হন বলে জানা গেছে। বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তিনি।
অস্ট্রিয়ার জনসংখ্যা মাত্র ৮৯ লাখ। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজারের মতো মানুষের এবং সংক্রমিত হয়েছেন ১২ লাখ। দেশটির ৬৮ শতাংশ মানুষ পুরোপুরি টিকার ডোজ সম্পন্ন করেছেন যা পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট