ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনের সোনাপুর ৬নং ওয়ার্ডে ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছেন মেম্বার প্রার্থী


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ২:২৮

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তজুমদ্দিন উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শাহ মো. মহিউদ্দিনের বিরুদ্ধে ত্রাস সৃষ্টির পাঁয়তারার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 

আচরণবিধি লংঘন করে মিছিল, মহড়া, মারামারি, বাড়িঘরে হামলা ও হয়রানির অভিযোগে থানা পুলিশ এবং নির্বাচন অফিসে দেয়া পাল্টাপাল্টি অভিযোগে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও ওই মেম্বার প্রার্থীর ছেলের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।  

সোনাপুর ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায় নৌকা প্রতীকের প্রার্থী মেহেদী হাসান মিশু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চেয়ারম্যান পদে ভোট না থাকায় ভোটাররা পছন্দমতো মেম্বার নির্বাচনের ব্যস্ত হয়ে পড়েছে। পাড়া-মহল্লায় জমে উঠেছে ভোটের আমেজ।

এদিকে পূর্বে বিতর্কিত কিছু ব্যক্তি মেম্বার প্রার্থী হয়ে প্রভাব বিস্তারে ব্যস্ত হয়ে পড়ে। মেম্বার প্রার্থী মো. সবুজ মাতাব্বরের অভিযোগ সূত্রে জানা গেছে, ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী (নলকূপ মার্কা) শাহ মো. মহিউদ্দিন বহিরাগত ও জেলে ছদ্দবেশী জলদস্যুদের সহযোগিতায় এলাকায় ত্রাস সৃষ্টি করে চলছেন।

ক্ষমতার অপব্যবহার করে মোরগ মার্কার সমর্থকদের মারপিট ও বাড়িঘরে হামলা করেছে, এমন  অভিযোগ অস্বীকার করে শাহ মো. মহিউদ্দিন পাল্টা অভিযোগ করেন।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক বলেন, ৬নং ওয়ার্ডে মারামারির ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা গাজী আমির খসরু বলেন পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি আচরণবিধি লংঘন হলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন