ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ৩:২৬

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীপক কুমার রায়ের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুরের  জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ  সকল উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তারা বাংলাদেশের ডিজিটাল কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাজ এখন আমারা ঘরে বসে আমাদের মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারি। বাংলাদেশের ডিজিটাল কার্যক্রমগুলোর মাধ্যমে দেশের উন্নতি ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

পরবর্তীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির নেতৃত্ব প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার