ভাগ্য ফিরল ঘানি টানা সুফিয়া বেগমের
চল্লিশ বছর ধরে ঘানি টানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামের সেই সুফিয়া বেগমের (৫৫) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা গোপালপুরবাসী’ ফেসবুক গ্রুপ। সুফিয়া বেগমকে দেয়া হয়েছে বিশেষ পদ্ধতিতে তৈরি যন্ত্রচালিত ঘানি ও শীতবস্ত্র।
রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক সুফিয়া বেগমের নিজ বাড়ির আঙিনায় সুফিয়ার ঘানিঘর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি (তদন্ত) মামুন ভুইঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিনগণ, গণমাধ্যমকর্মী প্রমুখ।
বিশেষ পদ্ধতিতে তৈরি ঘানি পেয়ে উচ্ছ্বসিত সুফিয়া বেগম বলেন, আমার জীবনে এমন পরিবর্তন আসবে কখনো কল্পনাও করতে পারিনি। এখন থেকে আর বুকে চেপে ঘানি ঘোরাতে হবে না। নতুন এই ঘানি দিয়ে ব্যবসা চালিয়ে আমার আগামী দিনগুলো সুখের হবে। আর কারো মুখাপেক্ষী হতে হবে না।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied