ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাউফলে বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু প্রতিরোধে এসপিসিপিডির কর্মশালা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২১ বিকাল ৫:৫

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ কর্তৃক আয়োজিত আয়োজেন এসপিসিপিডি প্রকল্পের আওতায়  কভিড প্রেক্ষাপটে বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির সভাপতিত্বে ওই পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন- শামিম হায়দার পাটোয়ারি এমপি,  উম্মে ফাতিমা নাজমা বেগম এমপি, জাতীয় সংসদ সচিবলায়ের সচিব কেএম আবদুস সালাম, প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) এমএ কামাল বিল্লাহ। 

অনুষ্ঠিত কর্মশালার সভাপতি ও প্রকল্প সংশ্লিষ্ট সংসদীয় সাব-কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি বলেন, সচেতনতা কর্মসূচি থেকে শুরু করে কার্যকর আইন প্রণয়ন, বিদ্যমান আইনগুলো সংশোধনে কাজ করছে বিএনপিপিডি। তৃণমূল পর্যায়ে যোগাযোগের পাশাপাশি সংশ্লিষ্ট স্থায়ী কমিটি, সংসদীয় আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কমিটির সাথে বহুমুখী আলোচনা হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নেতৃত্বে সাব-কমিটিগুলো বাল্যবিবাহ বন্ধ ও মাতৃমৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।  

কর্মশালায় আ স ম ফিরোজ এমপি বাউফলকে বাল্যবিবাহমুক্ত করতে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করিয়ে বাল্যবিবাহমুক্ত বাউফল গড়ার অঙ্গীকার করেন। 

পরামর্শ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মেতিালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু প্রম‍ুখ। 
কর্মশালা বাস্তবায়ন করতে সচিবালয় ও উপজেলা প্রশাসনের সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন। 
এছাড়া ওই কর্মশালায় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি, কাজী, ধর্মীয় নেতাসহ গণ্যমান্য ব্যক্তি বর্গরা বাল্যবিবাহ বন্ধ প্রশাসনকে সহযোগিতা ও স্থানীয় ভাবে সচেতনা বৃদ্ধি করার অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য রাখেন। 

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন