সফল জননীর সম্মাননা পেলেন মানোয়ারা বেগম
পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সফল জননী হিসাবে জয়িতা সম্মাননা পেলেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুনের মা মোসা. মনোয়ারা বেগম (৬৮)। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য আরো ৪ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ওই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। সফল জননী মনোয়ারা বেগেমের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর জোষ্ঠ সন্তান বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন।
জানা যায়, মনোয়ারা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা এবিএম আ. খালেক মিয়া সরকারি চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকাকালীন থাকতেন সরকারি কোয়াটারে। বাবা হিসাবে সন্তানদের তেমন সময় দিতে পারতেন না। মা মনোয়ারা বেগম পরম যত্নে ৮সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। ৮ সন্তানই উচ্চ শিক্ষা গ্রহণ করেন। মেয়ে মোসা. নারগিস পারভীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত রয়েছেন। ছেলে মো. মোস্তাাফিজুর রহমান বিএসসি ইনঞ্জিনিয়ার, মেয়ে মোসা. নাসরিন পারভীন নুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
এছাড়াও মনোয়ারা বেগম ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম পরিষদের সদস্যদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন। মুক্তিযোদ্ধাদের সাহায্য -সহযোগিতার করার খবর পাক হানাদার বাহিনী জানতে পেরে মনোয়ারা বেগমের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে বিভিন্ন স্থানে সন্তানদের নিয়ে পালিয়ে পালিয়ে জীবন যাপন করেন মনোয়ারা বেগম।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, থানা কর্মকর্তা আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক প্রমুখ।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা