ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লোবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১০:৫৬

লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহতের জানাজার সময় গুলিতে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। কে বা কারা গুলি চালিয়েছে ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানান, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হন। এসময় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়।

এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে সেটি প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণটি ঘটে। 

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫