আত্মসাৎকৃত টাকা উদ্ধার করল খুলনা সদর থানা পুলিশ
খুলনায় এক ব্যক্তিকে আত্মসাৎকৃত টাকাসহ আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাদীর দেয়া তথ্যমতে, খুলনার কালিবাড়ী রোড এলাকায় শিকদার নাজমুল হাসান নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে আসামি মনজুর কাদের (৩০) প্রায় ৫-৬ বছর যাবৎ কর্মচারী হিসেবে কাজ করছিল। দীর্ঘদিন কাজ করার কারণে আসামি বাদীর আস্থাভাজন হওয়ায় গত ৯ ডিসেম্বর সকালে পূবালী ব্যাংক লিমিটেড, কালিবাড়ী শাখা, খুলনার অনুকূলে মঞ্জুর কাদেরকে ১১ লাখ টাকার একটি চেক প্রদান করেন এবং আসামিকে ওই টাকা উত্তোলন করে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে জমা দেয়ার জন্য বলেন।
তথ্যে আরো জানা যায়, আসামি মনজুর খুলনা থানাধীন পূবালী ব্যাংক লিমিটেড, কালিবাড়ী শাখা, খুলনা থেকে ১১ লাখ টাকা উত্তোলন করে। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও আসামি বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিরে না আসায় বাদী শিকদার নাজমুল হাসান পূবালী ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, নাজমুল হাসান টাকা উত্তোলন করে বাদীর প্রতিষ্ঠান ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে এক লাখ টাকা জমা রাখেন। পরবর্তীতে বাদী আসামির ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে নম্বরটি বন্ধ পান। বিষয়টি বাদী শিকদার নাজমুল হাসান তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীসহ আত্মীয়স্বজনদের অবহিত করেন ও কর্মচারী মনজুর কাদেরকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে আসামিকে কোথাও না পেয়ে থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এমএসএম / জামান
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা
বাগেরহাটের মোংলা ইপিজেডে সড়কে ঝরল গার্মেন্টস কর্মীর প্রান
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা