মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়
ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে রেলগেটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদশা মোল্যা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাগাট ইউনিয়ন সভাপতি মো. আরিফুর রহমান সুমন, মেগচামী ইউনিয়ন সভাপতি মো. ওবায়দুর রহমানসহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ। যে ৪টি ইউনিয়ন পরিষদ ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- রায়পুর, জাহাপুর, বাগাট ও কমারখালী।
এমএসএম / জামান
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ