ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে গাড়ির গতিরোধ করে ফিল্মি কায়দায় হত্যাচেষ্টা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ৪:৫৪
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় এলাকায় এক ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে গ্লাস ভেঙে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পরে এ হামলার ঘটনা ঘটে। 
 
জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলামের প্র্যাডো গাড়ি শিবচরের সূর্যনগর থেকে নড়াইল যাওয়ার সময় ঘটনাস্থলে এলে এ হামলার শিকার হন। ব্যবসায়ী এবং গাড়িচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যবসায়িক শত্রুতার জেরে কেউ এমনটা করতে পারে বলে সাংবাদিকদের জানান ব্যবসায়ী আমিনুল ইসলাম।
 
নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার