ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ৪:৫৫
টাঙ্গাইলের ভূঞাপুরে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সের ভিডিও ধারণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- ভূঞপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সৈয়দ মাসুদুল হক টুকু, ঘাটাইল প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা ও আবু শোয়েব ডন। মানববন্ধনে বক্তারা ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদকে ভূঞাপুর থেকে দ্রুত অপসারণের দাবি জানান।
 
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন তার পেশাগত দায়িত্ব পালনে হাসপাতালে যান। পরে মুমূর্ষু একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মুমূর্ষু ওই রোগীর সাথে একই অ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন।
 
পরে মুমূর্ষু ওই রোগীকে অ্যাম্বুলেন্সে ওঠানোর ভিডিও করতে গেলে ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্ছিতসহ অকথ্যভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদে ডা. মহিউদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেন ভূঞাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার