ঝিনাইদহে মৌলিক সাক্ষরতা প্রকল্প শিখন কেন্দ্রে পাঠদান কার্যক্রমের উদ্বোধন
ঝিনাইদহে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) দ্বিতীয় পর্যায়ে শিখন কেন্দ্রে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এলাইভ-এর আয়োজনে এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া আশ্রায়ণ প্রকল্পেে এ অনুষ্ঠান হয়।
এলাইভ-এর বাস্তবায়নে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) দ্বিতীয় পর্যায়ে ঝাউদিয়া আশ্রায়ণ প্রকল্প ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে একযোগে ৩০০ শিখন কেন্দ্রের ৬০০ শিফটের ১৮ থেকে ৪৫ বছরের ১৮ হাজার নারী-পুরুষ নিরক্ষর শিক্ষার্থীর পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সুরুজ্জামান।
এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের জেলা সমন্বয়ক মেহেদী মাসুদের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিখন কেন্দ্রের সুপারভাইজার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু