তানোরে-মুন্ডুমালায় গভীর নলকূপ অপারেটর কতৃক সেচ কাজে অনিয়ম
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর গ্রামে (বিএমডিএ) বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকুপ অপারেটর-এর দৌরাত্ম্যে স্থানীয় কৃষকগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।
জানা গেছে, কৃষকগণের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগের সুপারিশ করা হলেও পুরাতন অপারেটর দায়িত্ব ছাড়ছে না। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে, ছড়িয়ে পড়েছে উত্তেজনা।স্থানীয়রা জানান, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ৮৭নং প্রকাশনগর মৌজায় ১৯০ নং দাগে (বিএমডিএ) বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ রয়েছে।
শফিকুল ইসলাম, পিতা মরহুম মোহাম্মদ আলী মাহাম, সাং প্রকাশ নগর, ওই গভীর নলকুপের অপারেটর। তিনি নিজ ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অজুহাতে সেচ-চার্জ আদায়ের নামে ও ড্রেন মেরামত, লাইনম্যান ভাতা ট্রান্সফরমার মেরামত-ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী ভাতা, অফিস খরচ ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন। না দিলে জমিতে নিয়মিত সেচ দেই না।
এছাড়াও তিনি গভীর নলকুপের আয়-ব্যয়ের কোনো হিসাব কাউকে দেন না বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
স্থানীয় কৃষক স্যামাজান (৪৫) রয়েল (২৯) ও মনিরুল (৪০) অভিযোগ করে বলেন, গভীর নলকূপ থেকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খাবার পানি সরবরাহ প্রকল্প চালু করেছে, সেখানে প্রতিটি ট্যাপ কলের নতুন লাইন নিজের টাকায় সম্পূর্ণ করার পরও, অপারেটরকে ৫০০ টাকা ঘুষ না দিলে পানির লাইন দেওয়া হয় না। আবার তার নিজেস্ব মিনি মটরে গভীর নলকূপের (স্কীম) এরিয়ার জমিতে সেচ দিচ্ছে, আর সাধারন কৃষকের ফসলের জমিতে সেচ দেয়া হচ্ছে না। এমন কি সে জোর পুর্বক কৃষকের জমি ভ্রম্যমান আলু-চাষিদের কাছে ইজারা দিতে বাধ্য করছে।
এছাড়াও তাদের গবাদিপশুকে অভির নলকূপের পানিতে গোসল করানো হলেও, গ্রামের মানুষ খাবার পানি পাচ্ছেন না। খাবার পানির জন্য সকালে ৩০ মিনিট, দুপুরে ৩০ মিনিট ও সন্ধ্যায় ৩০ মিনিট পানি দেয়া হয়, যাহা দিয়ে গ্রাম-বাসীর খাবার পানির সংকট দুর হয় না।
তবে ওই গভীর নলকূপের অপারেটর শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied