নানা কর্মসূচিতে কয়রায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনার কয়রায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজা'র সভাপতিত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটুর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওলামালীগ নেতা মাওলানা ওয়াজেদ আলী এরপর সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড জিএম কেরামত আলী, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্র নাথ মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ওয়াজেদ আলী। দোয়া অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মহসীন রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’