বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র স্মরণ সভা
মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (হবি কমান্ডার) এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ও খেলাঘর আসরের উদ্যোগে উপজেলা স্বাধীনতা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কবি ও গবেষক অধ্যাপক শংকর দাশ।
এসময় দোয়া মাহফিলে অংশ নেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, কবি, ছড়াকার, গীতিকার উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল আজিজ ও নূরুল আমিন নান্নু, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, আব্দুর রহমান ও একাব্বর আলী চকদার, নাট্যাভিনেতা আব্দুল করিম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সরোয়ার লাভলু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কবি ও গবেষক মামুন তরফদার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’