পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে পিরোজপুরের প্রথম শহীদ মিনারে প্রেসক্লাব, জেলা উদীচীসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু ও এমএ রব্বানী ফিরোজ, রাসেল পারভেজ, সিকদার চান, শিরিনা আফরোজ।
বিকেলে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, খালিদ আবু, রেজাউল ইসলাম শামিম, ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
এ সময় বক্তারা ১৯৭১ সালের এই দিনের শহীদ বুদ্ধিজীবীদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক গান পরিবেশন করে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত