ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ সকাল ৯:৩৬

এখনো থেমে নেই ইসরায়েলি হত্যাকাণ্ড। এবার এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার (১২ জুন) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে ইসরায়েলি চেকপোস্ট তাকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামাল্লা শহরের নিকটবর্তী কালান্দিয়া চেকপোস্ট থেকে অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। ইসরায়েলি সেনারা নির্বিচারে এক ফিলিস্তিনি নারীর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

তারা আরও জানান, গুলিতে আহত নারীকে উদ্ধার করতে যাওয়া চিকিৎসকদলকে চেকপোস্ট এলাকায় ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। পরে সেখানেই ওই নারীর মৃত্যু হয়।

চীন ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ানেট জানায়, চিকিৎসক সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম ইবতিসাম কাবনেহ। তিনি পশ্চিম তীরের জেরিকো শহরের বাসিন্দা।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি ওই নারী ছুরি দিয়ে চেকপোস্টে এক ইসরায়েলি সেনাকে আঘাতের চেষ্টা করেন। তখন অন্য সেনারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করে এবং তার ওপর গুলি চালায়।

এর আগে গত শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে এক কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের