ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১১:৩০

ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে। এ ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে অনেকে হতাহত হন।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়ির কত মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দুর্ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে দুর্ঘটনাস্থলকে ‘নরক’ বলছেন।

জাস্টিনিয়ান ইউনিভার্সিটি হাসপাতালের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গুরুতর দগ্ধ হওয়া মানুষের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।’

হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে। এছাড়া দেশটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫