ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে বিজয়ের ৫০ বছর উদযাপিত


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ১২:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ের ৫০ বছর উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল ষ্টেডিয়ামে কুচকাওয়াজ স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গোলাম মোস্তফার মুন্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, আরিফ মাসুদ বাবু, জাহিদ হাসান জিন্নাহ, এরফান হোসেন দীপ প্রমুখ। দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ, জাতীয় পার্টি নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য, বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার