ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মধুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে এসে সড়কে প্রান গেল শিক্ষার্থীর


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ২:৪৬

ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লেতে অংশ নিতে এসে বাসচাপায় সাজেদা খানম (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সাজেদা খানম উপজেলার রাইসুর নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাজেদা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের বকুল শেখের মেয়ে। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ডিসপ্লেতে অংশ নিতে আসার সময় মহাসড়ক পারাপার হতে গিয়ে এম এম পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫ -৪৬ -৮৩) একটি বাস তাকে চাপা দেয়।
আহত অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, আহত শিক্ষার্থীর অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, রাস্তা পারাপার হতে গিয়ে অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি