ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় সড়কে প্রান গেলো দাদী-নাতনীর


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ৩:৪৪
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ চাপায় ইজিবাইক যাত্রী দাদী-নাতনী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে  বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে।
 
স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন স্থানে এলপিজি গ্যাস সিলিন্ডার বাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-২৪১৪) ফরিদপুরগামী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়। নিহত দুইজন সম্পর্কে দাদী-নাতনী। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী ও রফিক শেখের মা নবী বেগম (৬২) এবং রফিক শেখের মেয়ে ময়না বেগম (২২)।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, এ ঘটনায় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকের যাত্রীরা কুমারপুট্টি গ্রাম থেকে ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেরাতে যাচ্ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার