ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ৩:৫২
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
 
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় তারা সেখানে পুষ্পস্তবক অপর্ণ করেন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু আহমেদ জাফরের নেতৃত্বে  শহীদ বেদিতে ফুল দেন। এরপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন পুষ্পমাল্য অর্পণ করে সাংবাদিকদের শপথ নামা পাঠ করান। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাভার-আশুলিয়া-ধামরাইয়ের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।  
 
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর সোহেল সরদার,এম এ আকরাম, অর্থ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা মিতু,উপ প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলী হোসেন, নির্বাহি সদস্য ও আশুলিয়া শাখা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন,সাধারন সম্পাদক মো: ইউছুফ আলী, সাভারে কর্মরত সাংবাদিক সোহেল রানা, ধামরাইয়ে কর্মরত সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি