ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর নামেই বিভাগ প্রতিষ্ঠার জোর দাবি


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ১১:৫৯
ফরিদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর  জেলা প্রশাসক অতুল সরকার। এ ছাড়া অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ( বিপিএম- সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক ভোলা ( মাস্টার), জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ। 
 
বৃহস্পতিবার ( ১৬ই ডিসেম্বর)  দুপুরে কবি জসীমউদ্‌দীন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘ফরিদপুর’ নামেই নতুন বিভাগ প্রতিষ্ঠার জোরালো  দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ফরিদপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার গুলজার আহমেদ খান বলেন,  ‘ মোশতাক দোষ করেছেন এ জন্য কুমিল্লা নামে বিভাগ হবে না। কিন্তু আমরা ফরিদপুরবাসী কী দোষ করলাম? আমরা ফরিদপুর নামে বিভাগ চাই। আমাদের ওপর প্রধানমন্ত্রী কোনো কারণে রাগ বা গোস্বা করে থাকলে তিনি যেন ক্ষমা করে দেন। কিন্তু ফরিদপুর নামে বিভাগ করুন। আমরা ফরিদপুর নামে বিভাগ চাই।’
 
এদিকে ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের পৌর কর বাড়ানো হবে না এবং পানির বিল অর্ধেক করে দেওয়া হবে বলে ঘোষণা দেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় পৌর কর সম্পূর্ণ ফ্রি করার দাবি জানান। কিন্তু কোনো পৌরসভার পক্ষে এটা করা সম্ভব নয়। ফরিদপুর সিটি করপোরেশন হলে এই সুযোগ থাকত। 
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা ২০১৪ সাল থেকে যে পৌর কর দিচ্ছিলেন, সেটিই বহাল থাকবে, বাড়ানো হবে না। পানির বিল মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক করে দেওয়া হবে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা  হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার