কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে মা-ছেলেসহ ৩ জনকে হত্যা : ঘাতক পুলিশ কর্মকর্তা সোমেন
কুষ্টিয়া শহরে প্রকাশ্যে শিশুসহ মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার। নিহতরা হলো- আসমা (২৫) এবং তার শিশুসন্তান রবিন (৫)। অন্যজনের নাম শাকিল (২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরপর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে আসি। এসে দেখি শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এর মধ্যে মা ও পাঁচ বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাকিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।র্
সর্বশেষ তথ্য অনুযায়ী কুষ্টিয়ায় দিনদুপুরে শিশুসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আটক হওয়া ব্যক্তি পুলিশের কর্মকর্তা। তার নাম সোমেন (৫০)। তিনি খুলনার ফুলতলা ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত। গুলি করে পালানোর সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে ঘাতকের পরিচয় নিশ্চিত করতে না পারলেও দুপুর ২টার পর জেলা পুলিশ সুপার খায়রুল আলম হত্যাকাণ্ডে জড়িত ওই বক্তির পরিচয় নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, তিন খুনে জড়িত সোমেন এএসআই হিসেব কুষ্টিয়া হালসা ক্যাম্পে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে বদলি হয়ে তিনি খুলনার ফুলতলা ক্যাম্পে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসমা খাতুনের বাড়ি কুমারখালী উপজেলার সেওতা গ্রামে। রবিন তার প্রথম স্বামীর সন্তান। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দেড় বছর আগে পুলিশ কর্মকর্তা সোমেনের সঙ্গে সম্পর্কে জড়ান। সম্প্রতি তাকে ছেড়ে প্রতিবেশী শাকিলের সঙ্গে সম্পর্কে জড়ান। বিষয়টি মেনে নিতে পারেননি সোমেন। এজন্য ক্ষুব্ধ হয়ে তিনজনকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টমস মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেয়ার পর তার শিশুসন্তান মারা যায় আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।
তিনি আরো বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত