ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সহিংসতামুক্ত নির্বাচন-শীর্ষক মতবিনিময়


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৩:৪৮

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশ নেওয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও সহিংসতামুক্ত নির্বাচন-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা শাখা’র পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি ও সহযোগিতা করেন উপজেলা শাখা’র সুজন-সুশাসনের জন্য নাগরিক।

আলোচনা সভায় উপজেলা শাখা’র সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। এতে অংশ নেন- অধ্যাপক শংকর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, অধ্যক্ষ আব্দুস সোবহান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল।

এছাড়ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাহিত্য-প্রকাশনা সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ তালুকদার, কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (আইসিটি) ফরমান শেখ প্রমূখসহ স্থানীয় সামাজিক সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার