ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুতুবদিয়ায় অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন, কম্বল ও ঢেউটিন বিতরণ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৪:০

কক্সবাজারের কুতুবদিয়ায় গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, কম্বল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।  শুক্রবার স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বিতরণ করেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, উপজেলায় ২৮২০ টি কম্বল বিতরণ করা হবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। এদিন ২০০ টি কম্বল , ১৬টি সেলাই মেশিন, ১১২ পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিনসহ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এদিকে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সেলাই মেশিন প্রাপ্ত মহিলা নেতৃবৃন্দরা হলেন, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা মেহেরুন্নেছা, সাধারণ সম্পাদক সাবেকুন্নাহার আরজু এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বেবি আকতার,
উত্তর ধুরুং ইউনিয়নের জোছনা আক্তার, বড়ঘোপ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা আক্তার,লেমশীখালী ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আঁখি মনি,উত্তর ধুরুং ইউনিয়ন সভাপতি আমিরুন নেছা, তার মেয়ে রুম্পা ইয়াছমিন,দক্ষিণ ধুরুং ইউনিয়নের আয়েশা, কৈয়ারবিলের হাদিছা,উত্তর ধুরুং ইউনিয়নের ফরিদা,আলিআকবর ডেইল ইউনিয়নে জীগারুন নেছা, লেমশীখালী ইউনিয়নে আনোয়ারা বেগমসহ মোট ১৬ জন গরীব ও অসহায়কে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী, এসিল্যান্ড জিল্লুর রহমান এবং কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

অবহেলা আর অযত্নে মান্দার শিশু পার্ক: তালাবন্ধ থাকায় হারাচ্ছে জৌলুস, ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা

গজারিয়ায় খাল মুক্ত করতে নিজে নেমে কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন