ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সরকারি ভাবে নির্দেশনা না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে বই ফেরত নিলেন প্রধান শিক্ষক


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৮-১২-২০২১ রাত ১০:২৪
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক বই ফিরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণী ও চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদের কাছ থেকে সরকারের দেয়া বই ফিরিয়ে নেন। গেল মঙ্গলবার ও বুধবার সকালে ওই বিদ্যালয়ের দুটি শ্রেণীর সকল শিক্ষার্থী তাদের বই ফিরিয়ে দেয়। সরকারি ভাবে কোন নির্দেশনা না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে বই ফিরিয়ে নেয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীতের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা খাতুনকে মৌখিক ভাকে শোকজ করা হয়েছে। শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় রোববার শোকজের কপি প্রধান শিক্ষকের নিকট পাঠানো হবে বলে জানান দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরিফা খাতুন ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণী ও চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে চলতি বছরের তাদের ব্যবহৃত বই ফেরত দিতে বলেন। সকল শিক্ষার্থীদের তিনি সাফ জানিয়ে দেন যারা পুরাতন বই ফেরত না দিবে তাদেরকে পরবর্তী ক্লাসের নতুন বই দেয়া হবে না। সেই অনুযায়ী গেল বুধবার শিক্ষার্থীরা তাদের যার যার বই প্রধান শিক্ষকের নিকট ফেরত দেয়। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারহানা বলেন, আমি বই দিতে না চাইলে আমাকে পরবর্তী ক্লাসের নতুন বই দেয়া হবে না বলে প্রধান শিক্ষক জানিয়ে দেয়। আমি বই ফেরত দিয়েছি।
চাকুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরু গুলজার বলেন, আমার এক নাতনী ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখাপড়া করে। প্রধান শিক্ষক তার বই ফেরত নিয়েছে। শুনেছি সরকারি ভাবে বই ফেরত নেয়ার কোন নিয়ম নেই। তারপরও কেন বই ফেরত নেয়া হলো আমার জানা নেই।
এদিকে, সরকারি বই ফেরত নেয়ায় এত্র এলাকার অভিভাবকদের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরিফা খাতুনের মুঠো ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বই ফেরত নেয়ার বিষয়টি আমি শুনেছি। তবে, সরকারি ভাবে বই ফেরত নেয়ার কোন নির্দেশনা আমাদের দেয়া হয়নি। বিষয়টি শোনার পর আমি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরিফা খাতুনকে  মৌখিকভাবে শোকজের নির্দেশ দিয়েছি। যেহেতু আজ শনিবার অফিস বন্ধ সে কারনে আগামীকাল রোববার অফিস খোলার পর লিখিতভাবে শোকজের কপি প্রধান শিক্ষাকের কাছে পাঠাবো।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ