ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নে জমি জবরদখলের অভিযোগ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১:৫৭

ভোলা কোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে বোরহানউদ্দিন কুতুবা ১নং ওয়ার্ডে জোরপূর্বক ঘর উত্তোলন ও পুকুর খনন করার অভিযোগ উঠছে রফিক সিকদার গংদের বিরুদ্ধে। 

সূত্রমতে জানা যায়, মো. মোশারেফ হোসেন (তুহিন) ও হাবীবুল্ল্যাহ সুজন পিতা মো. বশির আহম্মেদ খান লক্ষ্মীপুর মৌজায় এসএ ২৮৩ খতিয়ান ২৫, ২৬ দাগে এবং মো. সিরাজুল ইসলাম হইতে ১২৩৩ বিএস খতিয়ানে ২৪ শতাংশ জমি ০৩-৭-২০১৮ সালে ক্রয় করেন। সিরাজুল ইসলাম ওই জমি ১৮-০৯-২০১২ সালে ক্রয় করেন ছায়েরা খাতুন হতে। ছায়েরা খাতুন জমি বিক্রি’র পর হতে মালিকদের প্রতি বছরে লগ্নির টাকা দিতেন। আর ওই জমি তার ভোগদখলে ছিল। ওই জমির নামজারি মোশারফ গংদের নামে হয়।

এদিকে ওই জমি’র মূল্য বৃদ্ধি পাওয়ায় ছাহেরা খাতুন গংদের ওই জমি’র প্রতি লোভ লালসা হয়। তারা ওই জমিতে জোর পূর্বক ঘর উত্তোলন ও পুকুর খনন করছে। এখন তারা বলছে সিরাজুল ইসলাম তাদেরকে দলিল ফেরত দেওয়ার কথা ছিল। এ মিথ্যা অজুহাতে তারা এখন মোশারফ হোসেন গংদের সাথে ঝামেলা করছেন এবং ওই জমি জবর দখল করে ওই জমি ভোগ দখলে নেয়ার পায়তারা করছে। ওই বিরোধে মোশারফ হোসেন বাদী হয়ে ভোলা কোর্টে মামলা দায়ের করেন। এতে ওই জমিতে ২৫-১০-২০২১ সালে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে মো. রফিক সিকদার, ছাহেরা খাতুন, মিনারা বেগম, কামরুজ্জামান, জোসনা বেগম, হোসনেয়ারা বেগম, মাকসুদুর রহমান বাচ্চু দলবল নিয়ে ০৫-১২-২০২১ সালে জোর পূর্বক ঘর উত্তোলন ও পুকুর খনন করার অভিযোগ করেন মো. মোশারফ গংরা।

মোশারেফ হোসেন (তুহিন) জানান, তেতুলিয়া নদীর ৬ ভাঙ্গার পর দুই ভাই মিলে ২৪ শতাংশ জমি সিরাজুল ইসলাম হতে ক্রয় করি ঘর বাড়ী নির্মাণ করার জন্য। ওই জমি আমাদের নামে নামজারী হয়েছে। প্রতি বছর ওই খাজনা দেই। কিন্তু সিরাজুল ইসলাম যার কাছ হতে জমি ক্রয় করেছেন সেই ছায়েরা খাতুন গংরা এ জমি জবর দখল করে নিতে চায়। কোর্ট নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে আমাদের ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলন এবং পুকুর খনন করছে। তারা আইন কানুন কিছু মানছে না। আমরা বাধাঁ দিতে চাইলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং দলবল নিয়ে বিভিন্ন হুমকি দুমকি দেন। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে আমাদের ক্রয়কৃত জমি’র দখল চাই।

এ ব্যাপারে ছায়েরা খাতুনের মেয়ে মিনারা বেগম জানান, আমাদের খালাতো ভাই সিরাজুল ইসলাম এর কাছে মা জমি বিক্রি করছে। ওই জমি’র দলিল ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু সে অন্য একজনের কাছে জমি বিক্রি করে ফেলছে। আমরা আমাদের জমি’র দলিল ফেরত চাই। 

এমএসএম / প্রীতি

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়