ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বাসচাপায় ভ্যানচালকসহ দুই যুবক নিহত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ৩:২২

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ভ্যানচালক জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

তিনি জানান, রোববার সকালে ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিলেন জহুরুল ও সাইদুল। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি ওঠামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহী বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

এমএসএম / প্রীতি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন