তাড়াশে স্বামী নিখোঁজের কথা শুনে স্ত্রীর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে মাসিক চুক্তিতে মাছ চাষের পুকুর রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকা বাচ্চু শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ খবর শোনা মাত্রই শোকে স্ত্রী মর্জিনা খাতুন (৪৮)’র মুত্যু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নে মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে স্বামী বাচ্চু শেখ নিখোজেরঁ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার মাধবপুর গ্রামের বাচ্চু শেখ একই এলাকার উলিপুর গ্রামের একটি পুকুরের রক্ষনাবেক্ষনের (পাহাদার) কাজে ছিলেন। প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোজাখুজি করেও তার কোন খোজ পাওয়া যায় নি। এদিকে স্বামীর কোন সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে অসুস্থ হয়ে মারা যান।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক জানিয়েছেন, নিখোজঁ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার