ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে অসুস্থ মাকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ৪:৪১

পিরোজপুরের নাজিরপুরে অসুস্থ মাকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মধ্য চালিতাবাড়ি গ্রামের সাবেক ইউপি মেম্বার জব্বার খানের বাড়ির কাছের একটি জমিতে ইদুর মারার বৈদ্যতিক ফাঁদে তিনি মারা যান। হাবিবুর রহমান শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ওই জমিটি স্থানীয় চালিতা বাড়ি এলাকার জাকির হোসেন খানের। কিন্তু জমিটি একই এলাকার ছিদ্দিক সর্দার ও আবু সাঈদ শেখ বর্গা চাষী হিসাবে চাষ করনে। পাকা ধানের জমিতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়ায় তারা পার্শ্ববর্তী হাসানাত খানের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ‘স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধারের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, ওই দিন সকালে ওই জমির কাছ থেকে ওই যুবক যাওয়ার সময় সেখানে থাকা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার দু’পায়ে বিদ্যুতের তারে পুড়ে যাওয়ার দাগ রয়েছে। 
স্থানীয়  গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ জানান, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই পথ দিয়ে স্থানীয় শাহ আলম শেখ নামের এক যুবক যাওয়া সময় হাবিবকে সেখানে পড়ে থাকতে দেখে আমাকে (গ্রাম পুলিশ) ফোন  দেন। আমি ঘটনা স্থলে এসে থানা পুলিশকে খবর দেই। নিহতের স্ত্রী সালমা বেগম জানান,  ‘আমার স্বামী এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসা করতেন। সম্প্রতি তিনি এলাকায় ঋণে জর্জরিত হয়ে পড়লে উপার্জনের জন্য ঢাকা চলে যান। গত কয়েকদিন ধরে আমার শাশুড়ি দোলা গাজী ( নিহতের মা) অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে দেখতে বাড়িতে আসেন। গোপনে ওই পথ দিয়ে তিনি বাড়ি যাওয়ার সময় ওই জমিতে থাকা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত