ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

খুলনার পাইকগাছায় প্রথম বারের মতো চাষাবাদ হচ্ছে সমলয় পদ্ধতির বোরো আবাদ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ৪:৪৯

পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় বোরো আবাদ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর কৃষি যান্ত্রিকীকরণ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এলাকার কৃষকরা এবারই প্রথম বারের মত সমলয় বোরো আবাদ করছে। 

উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় এলাকার ৫২জন কৃষক চলতি মৌসুমে ৫০ একর জমিতে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতির এসএল-৮-এইচ হাইব্রীড জাতের বোরো ফসলের আবাদ করছে। কৃষি বিভাগের উর্দ্ধতন ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সকালে সাড়ে ৪ হাজার ট্রে’তে বীজতলার বীজ বপন করা হয়।

এই পদ্ধতিতে ২জন শ্রমিক ১ ঘন্টায় ১ বিঘা জমির ধানের চারারোপন করতে পারবে। এতে ১ লিটার তেল খরচ হবে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে ১২ ইি , চারা থেকে চারার দূরত্ব হবে ৮ ইি । সকল কৃষকরা একই জাতের ধানের চারা একই সময়ে একই সাথে রোপন করবে। এতে উৎপাদন খরচ অনেক কম এবং ফলন অনেক বেশি হবে। অন্য পদ্ধতিতের চেয়ে এ পদ্ধতিতে হেক্টর প্রতি নূন্যতম ৫শ কেজি ধান বেশি উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্তকর্তারা জানিয়েছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা নিজেরাই মাঠে নেমে বীজ বপন কাজ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি প্রকৌশলী দীপংকর বালা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার