বড় ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাইয়ের মানববন্ধন
কক্সবাজারের কুতুবদিয়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে সৎ ভাই। ১৯ ডিসেম্বর (রবিবার) বিকেলে এক মাদ্রাসা শিক্ষকের সহযোগিতায় ছাত্র দিয়ে এ মানববন্ধন করা হয়।
জানা যায়, পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে বড় ভাই উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কুতুবদিয়া মহিলা কলেজের অন্যতম দাতা প্রতিষ্ঠাতা আখতার আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর সৎ ভাই আরশাদুল্লাহ রুবেল। মানববন্ধনে রুবেল দাবি করেন, তাঁর সম্পত্তি জবরদখল করে কলেজ করা হয়েছে। এসময় রুবেল কলেজ এর শ্রেণি কক্ষগুলোকে নিজের ঘর বলে দাবি করেন। এসময় তিনি বড়ঘোপ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক ভাগিনা বোরহান উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয় অধ্যাপক আখতার আলম বলেন, রুবেল আমার সৎ ভাই হতে পারে কিন্তু আমি কখনো তাদেরকে সৎ ভাই হিসেবে দেখিনি। কুলে-পিঠে করে মানুষ করেছি। নিজের হাতে খরচ করে বোনকে ভালো পরিবারে বিয়ে দিয়েছি। আমার পিতার দ্বিতীয় পরিবারকে কখনো অভাবে থাকতে দেইনি। পৈত্রিক সম্পত্তির সঠিক বন্টনের বিষয়টি থানায় মিমাংসাধীন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া জায়গাগুলো ছাড়া অন্য যে কোন স্থানে রুবেল ঘর তৈরি করে থাকতে পারে। তাতে আমার কোন আপত্তি নেই।
কিন্তু কিছু কুচক্রী মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার কুমানসে রুবেলের সরলতাকে পুঁজি করে দ্বীপে শিক্ষা বিস্তারে আমার অবদানকে ম্লান করার চেষ্টা করছে। আমার ও কলেজের বিরুদ্ধে বিষোদগার করছে। কলেজের শিক্ষকদের মানহানি করছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied