আমি আপনাদের প্রতিনিধি চব্বিশ ঘণ্টায় অন আছি : পৌর মেয়র আককাস আলী
দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র অধ্যাপক আককাস আলী বলেছেন, ‘‘মাদক নির্মূল কমিটি, আপনারা মনোবল হারাবেন না। আমি আপনাদের প্রতিনিধি চব্বিশ ঘণ্টায় অন আছি’’।
‘কৌতুহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দৃর্দশা সীমাহীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের শিমুলতলী মসজিদ সংলগ্ন মাঠে মাদকদ্রব্য নির্মূল কমিটি গঠন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি'র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রথমে মাদক ব্যবসায়ী ও সেবীদের চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে। তাদের রিমাইন্ডার দিবেন, আটকায়ে ব্লক দিবেন৷ তাদের মালামাল প্রমাণসহ ধরে আইনের লোকদের ডাকবেন, কিন্তু আইন নিজ হাতে তুলে নিবেন না। মাদক বিক্রেতা ও মাদকসেবী কাউকেই কমিটিতে রাখবেন না এমনকি তাঁর আত্মীয়কেও কমিটিতে রাখবেন না। নির্ভেজাল লোককে কমিটিতে রাখবেন।
ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ইউএনও পরিমল কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেনকে সভাপতি ও মাহবুর আলম নাল্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। সভা শেষে শিমুলতলী মহল্লার ৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে ছাতা উপহার দেন অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied