ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের প্রাণহানি, গুরুতর অসুস্থ ১০৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২১ বিকাল ৫:৩১

সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিতি পাওয়া ওমিক্রনের সংক্রমণ দিন কে দিন গুরুতর রূপ নিচ্ছে যুক্তরাজ্যে। এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১০৪ জন।

যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী ডমিনিক রাব সোমবার দেশটির বেতার সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যদিও একাধিকবার বলেছেন, বর্তমানে যে হারে ব্রিটেনে ওমিক্রণ সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় অপেক্ষা করছে যুক্তরাজ্যের সামনে।

তবে এই সতর্কবার্তা সত্ত্বেও আপাতত লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন উপ প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ভাইরাসটির বিষয়ে অনেক তথ্য এখনও অজানা। আমরা কিছুটা সময় নিচ্ছি এ সম্পর্কিত আরও কিছু তথ্যের জন্য। পর্যাপ্ত তথ্য যদি আপনার হাতে থাকে, সঠিক উপায়ও তখন আসার সম্ভবনা বেশি।’

‘তার আগ পর্যন্ত আমরা আপাতত কোনো কঠোর বিধিনিষেধ প্রণয়ন করছি না।’

গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। তার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৮৯ টি দেশ শনাক্ত হয়েছে ওমিক্রনে আক্রান্ত রোগী।

যুক্তরাজ্যে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং অত্যন্ত দ্রুতগতিতে বাড়তে থাকে পড়তে থাকে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা। ১৩ ডিসেম্বর দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে ‘অভূতপূর্ব’ গতিতে ওমিক্রন ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন- তাদের প্রায় অর্ধেকই ওমিক্রনে আক্রান্ত।

সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, কিন্তু তারপরও প্রতিদিনই গড়ে ৬০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছেন ‘করোনা পজিটিভ’ হিসেবে। সরকারি তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাজ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন।

২০২০ সালে বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে যে কয়েকটি দেশে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে করোনাভাইরাস, সেসবের মধ্যে যুক্তরাজ্য অন্যতম। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন এবং এ রোগে মারা গেছেন মোট ১ লাখ ৪৭ হাজার ২১৮ জন।

গত দুই বছরে করোনা মহামারি বিশ্ব থেকে কেড়ে নিয়েছে প্রায় ৫৩ লাখেরও বেশি মানুষের প্রাণ, কোটি কোটি মানুষের জীবনযাপনকে করে তুলেছে বিপন্ন, কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি করেছে বিশ্ব অর্থনীতির।

সূত্র: রয়টার্স

এমএসএম / এমএসএম

স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনার আহ্বান তুরস্কের

ইরানগামী জাহাজগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, অডিও প্রকাশ

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া

বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প