সাবেক চিফ হুইপের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ
সরকার দলীয় সাবেক চিফ হুইপ ও সাত বার নির্বাচিত সাংসদ আ.স.ম ফিরোজের বিরুদ্ধে ৪৬বছর পর বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ও আনন্দ মিছিল করার অভিযোগে দায়ের করা নালিশি মামলাটি খারিজের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতের বিচারক মো. জামাল হোসেন মামলাটি খারিজ করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী মো. রিপন খাঁন বলেন, বাদির অভিযোগ ভিত্তিহীন হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলাটি খারিজের আদেশ দেন মহামাণ্য আদালত।
এর আগে গত ১৪ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়নের মো. জাহিদুল হক ওরফে কালা নামের এক ব্যক্তি ওই নালিশি মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত ১৯ ডিসেম্বর মামলাটির আদেশের দিন ধার্য করেছিলেন। ২০ ডিসেম্বর (সোমবার) মামলাটি খারিজের আদেশ দেন বিচারক।
অপরদিকে দলীয় সূত্র জানায়, ‘আ.স.ম ফিরোজ এমপি বিগত ৪২বছর যাবৎ বাউফল আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে আসছেন। এ সংসদীয় আসন থেকে ৭বার এমপি নির্বাচিত হয়েছেন। দলীয় প্রধান শেখ হাসিনা তাকে হুইপ ও চিফ হুইপ বানিয়েছেন। দায়িত্ব দিয়েছিলেন বিভিন্ন সংসদীয় কমিটির। তাঁর এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নেতৃত্ব দখলে নিতে একটি গোষ্ঠী বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত। সংসদ নির্বাচনের আগ মূহুর্তে ওই ষড়যন্ত্রকারীরা সরব হয়ে উঠে। এ মিথ্যা ভিত্তিহীন মামলাও ওই ষড়যন্ত্রের অংশ।
বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খাঁন বলেন, ‘ষড়যন্ত্র করে মিথ্যাকে কখনো প্রতিষ্ঠিত করা যায় না। ষড়যন্ত্রকারীরা বিগত দিনেও ঘড়যন্ত্র করেছেন, এখনো করছেন। তাদের ষড়যন্ত্র বার বার মিথ্যা প্রমাণিত হওয়ায় আ.স.ম ফিরোজ এমপির জনপ্রিয়তা বাড়ছে। অন্য দিকে ষড়যন্ত্রকারীদের মানুষ ঘৃণা করছেন।
এবিষয়ে সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর কণ্যার নেতৃত্বে ৪২বছর যাবৎ রাজনীতি করছি। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে জড়িয়ে এমন মিথ্যা অভিযোগ দুষ্টু লোকের কাজ।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা