ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে অভিযান চলছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ১২:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দ্বিতীয় দিনের মতো রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়েছে।

অভিযান পরিচালনা করছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। এতে অংশ নিয়েছে ডিএসসিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, গতকাল (সোমবার) রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে পাঁচটি ফিটনেসবিহীন বাসসহ ১৩টি বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, গতকাল পাঁচটি বাসের ফিটনেস না থাকায় ৫ মামলায় ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক বাস চালকের বিরুদ্ধে ৩ হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাসসহ বিভিন্ন অপরাধে ৭টি বাসের বিরুদ্ধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেঘলা পরিবহন, সাভার পরিবহন, মিডলাইন পরিবহন, শুভযাত্রা, বঙ্গবন্ধু পরিবহন ও দিশারী পরিবহনের মোট ১৩টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রীতি / প্রীতি

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ