ফরিদপুরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া পাড়াদিয়া বটতলা এলাকার একটি মুদির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারা হলেন- নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি (৪৫) ও একই গ্রামের আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩১), একই এলাকার নৈমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫) ও বাচ্চু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (২৫), জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার জালাল খানের ছেলে শাহিন খান (৩২), একই এলাকার নবা মণ্ডলের ছেলে ইয়াছিন মণ্ডল (২২) এবং গোপালগঞ্জের কাশিয়ানীর পোনা গ্রামের মতি কাজীর ছেলে হেমায়েত কাজী (৪০)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের কাছে থেকে একটি লোহার বড় হাতুড়ি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি লোহার ছোরা, দুটি ছোরা, একটি লোহার রড যার একমাথা বাঁকা ও মাঝখানে ফাড়া, একটি লোহার ছোট রামদা, দুটি লোহার রডের তৈরি ছেনি, একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ২ ইঞ্চি চওড়া বড় দুটি কসটেপ উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied