ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সাভারে ১১ ইউপিতে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৪:৩১
সাভারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে তফসিল ঘোষণা করা হয়েছিল গত ২৭ই নভেম্বর। ১২ টি ইউনিয়নের মধ্য (স্বনির্ভর   ধামসোনা) ইউনিয়নে নির্বাচন স্থগিত থাকলেও, উপজেলার বাকি১১টি ইউনিয়নে  নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী। নির্বাচনের পোস্টারে সেজেছে সাভার  উপজেলার ইউনিয়নগুলোর অলিগলি। সাভার উপজেলায় ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১২ ও সাধারন সদস্য পদে ৪২৮ জন, মোট ৬০৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন করেছিল।
 
এর মধ্য চেয়ারম্যান পদে প্রার্থীতা বাতিল ঘোষনা করা হয়েছে ১ জন ও সাধারন  সদস্য পদে ৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে ১ জনকে, বাকি ৬০০ জন প্রার্থীকে প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্য চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য ২ জন ও সাধারন সদস্য পদে ৫৬ জন প্রার্থীতা পত্যাহার করেছে। এরমধ্যে ১ জন চেয়ারম্যান প্রার্থী তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  হয়েছে, তিনি হলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।
 
সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন, তারা হলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে শাহিনুর বেগম, ও বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে মোসাঃ নুরতাজ এবং সাধারন সদস্য পদে ১০ জন তারা হলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে, শাহ্ আলম, ৮ নং থেকে, মোঃ ফিরোজ কাজল, ৭ নং থেকে, আলমাছ হোসেন, ৫ নং থেকে মোঃ নিজাম ৪ নং থেকে মোঃ আইয়ুব আলী, ৩ নং থেকে মোঃ মান্নান, ২ নং থেকে নাজমুল হোসেন, ভাকুর্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে মোঃ জাকির হোসেন, আমিন বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে মোঃ সাইফুল ইসলাম, বনগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে ফিরোজ উদ্দিন, সর্বমোট ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
 
সাভার  উপজেলা নির্বাচন অফিসার ফখরুদ্দিন আহমদ  এর দেওয়া সর্বশেষ তথ্যমতে, উপজেলার ১১টি ইউনিয়নে ব্যালট এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।   নির্বাচনে প্রার্থীতা বাতিল, প্রত্যাহার ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সাভার  উপজেলার ১১ টি ইউনিয়নে, নির্বাচনে অংশগ্রহণমূলক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৬ জন, সর্বমোট ৫১৫ জন প্রার্থী।

এমএসএম / এমএসএম

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি